ঈদে তিন দিন বন্ধ বিএসএমএমইউ, খোলা থাকবে ইনডোর-জরুরি বিভাগ
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রোববার (১৬ জুন) থেকে তিন দিন বন্ধ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে। বুধবার থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।
এ ছাড়া শুক্র ও শনিবার দুইদিন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি। ফলে সংশ্লিষ্টরা দুইদিন বাড়তি ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।
গত ৯ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এতে বলা হয়, ‘রোববার (১৬ জুন) থেকে মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজহ কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন, পিসিআর ল্যাব এবং কোভিড-১৯ ভ্যাক্সিনেশন বন্ধ থাকবে।’
‘তবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া বুধবার অফিস খোলার পর সকাল ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত সকল শিক্ষক, ৯টা ৩০ থেকে ১০টা পর্যন্ত চিকিৎসক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ে অধয়নরত সকল রেসিডেন্ট ও নার্সিং কর্মকর্তা এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সকল কর্মচারীকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫