ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: বুধবার সারাদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি মাসে মোট ১১ জনের মৃত্যু হলো। এ ছাড়া চলতি বছরের এক জানুয়ারি থেকে মোট মৃত্যু দাঁড়ালো ৩৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা) দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৭ জন, উত্তর সিটির হাসপাতালগুলোয় ৫ জন ও ঢাকা মহানগরের বাইরের এলাকায় ৪ জন ভর্তি হয়েছে। বাকি ৯ জনের মধ্যে ৪ জন বরিশাল বিভাগে, ৩ জন চট্টগ্রাম বিভাগে ও ২ জন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৩৫ জন। এর মধ্যে চলতি মাসে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনসহ চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৯৬ ডেঙ্গু রোগী।
এনএআর/
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬