২০ এপ্রিল, ২০২৪ ০৪:১১ পিএম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
প্রাইম মেডিকেলের ডা. নাজমুল নিউরো সায়েন্সেসে
প্রতীকী ছবি
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া রংপুর প্রাইম মেডিকেল কলেজের ডা. নাজমুল হোসাইনকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে (নিন্স) আনা হচ্ছে।
আজ শনিবার (২০ এপ্রিল) বিকেল নাগাদ তাঁকে নিউরো সায়েন্সে আনা হবে বলে জানিয়েছেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের (বিডিএফ) গভর্নিং বডির সদস্য ডা. নিরুপম দাশ।
গত ১২ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. নাজমুল হোসাইন। এতে তার মাথায় ব্যাপক জখম হয়। দুর্ঘটনায় মারাত্মক রক্তক্ষরণও হয়।
এর পর থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাজমুল। সেখানে তার একবার অস্ত্রোপচার হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নিউরো সায়েন্সেসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
এএনএম/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
-
১১ এপ্রিল, ২০২৬
-
২৬ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
০৫ মার্চ, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত