ঢাবির তৃতীয় পেশাগত পরীক্ষা
সেরা তিনসহ ডিএমসির ৭৮ জনের অনার্স মার্ক
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস থার্ড প্রফেশনাল পরীক্ষার ফলাফলে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৭৭তম ব্যাচ থেকে সেরা তিনসহ ৭৮ জন শিক্ষার্থী অর্জন মার্ক অর্জন করেছেন।
রোববার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফার্স্ট প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএমসির ৭৭তম ব্যাচ থেকে থার্ড প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১৫ জন শিক্ষার্থী, এরমধ্যে অকৃতকার্য সংখ্যা ১২ জন। অনার্স মার্ক পেয়েছেন ৭৮ জন শিক্ষার্থী। ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি—সব বিষয়ে অর্জন মার্ক পেয়েছেন ২০ জন শিক্ষার্থী। এরমধ্যে ঢারির থার্ড প্রফে প্লেস অর্জনকারী ১০ শিক্ষার্থীর মধ্যে ৯ জনই ডিএমসির।
এছাড়া দুই বিষয়ে অনার্স মার্ক পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী, শুধু এক বিষয়ে অনার্স মার্ক পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এরমধ্যে ফার্মাকোলজিতে ৩৮ জন, মাইক্রোবায়োলজিতে ৪৩ জন ও প্যাথলজিতে ৫৬ জন শিক্ষার্থী।
প্লেস অর্জনকারী শিক্ষার্থীদের প্রথম উমাইর আফিফ, দ্বিতীয় মো. রেজওয়ানুল ইসলাম রাজ ও তৃতীয় অর্পিতা সাহা, চতুর্থ জাহিন তাসনিম লুম, ষষ্ঠ শারুক ফরিদ, সপ্তম রাফসান রহমান খান, অষ্টম তাসনিম জারিন ফারিহা, নবম বারাকাহ্ তাসমিম ও দশম মিথিলা ফারজানা। তাঁরা সবাই ডিএমসির ৭৭তম ব্যাচের শিক্ষার্থী, এটি ঢাকা মেডিকেলের বিগত কয়েকটি ব্যাচের মধ্যে থার্ড প্রফে সেরা ফলাফল।
এসএইচ
-
০৮ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪