স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের বৈঠক বেলা দুইটায়
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা দুইটায় বৈঠক করবেন। বৈঠকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে মোট ২০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বিষয়টি মেডিভয়েসকে দুপুরে নিশ্চিত করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা) এখন শহীদ মিনারে অবস্থান করেছি। সবাই জড়ো হচ্ছেন, দুপুর দুইটায় ২০ সদস্যের প্রতিনিধি দল যাবো স্যারের (স্বাস্থ্যমন্ত্রী) সঙ্গে দেখা করতে।’
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি
১. ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।
২. পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে।
৩. ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে।
৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি