২৪ মার্চ, ২০২৪ ১২:১৩ পিএম

চার দাবিতে প্রেসক্লাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

চার দাবিতে প্রেসক্লাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
দাবি আদায়ে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: ৪ দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

আজ রোববার (২৪ মার্চ) সকাল ১১ থেকে শুরু হয় চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসকরা বলছেন, ‘আমাদের ৪ দফা দাবি মানতে হবে। দাবি না মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি

১. ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং  পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।

২. পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। 

৩. ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। 

৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন