বিএসএমএমইউর নন-রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা ৮ মার্চ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত সকল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটসমূহে এমএমইডি, ডিপ্লোমা, এমফিল (পিএসএম) ও এমপিএইচ কোর্সে জুলাই ২০২৪ সেশনের নন-রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর তথ্য অনুযায়ী, ভর্তিচ্ছুরা (www.bsmmu.ac.bd) তে ভর্তি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে পারবেন।
গত ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় টাকা জমাদান করা হবে। গত ২৯ জানুয়ারি অনলাইনে (www.bsmmu.ac.bd) শুরু হওয়া এই আবেদনপত্র পূরণ প্রক্রিয়া চলবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
আগামী ৮ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা পর্যন্ত এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং একই তারিখে বিকাল ৩টা ৩০ মিনিট হতে বিকাল ৫টা পর্যন্ত এমফিল পিএসএম ও এমপিএইচ পরীক্ষা অনুষ্ঠিত হবে।