রোগী ভর্তি: চট্টগ্রামে ফিজিওথেরাপি সেন্টার বন্ধের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগী ভর্তি রাখার বিধান না থাকলেও রোগী ভর্তি রাখার প্রমাণ পাওয়ায় এমন দুটি প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।
আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন কয়েকটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শনে এমন সত্যতা পান।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘নগরের পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার ও চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিদর্শনে গিয়ে রোগী ভর্তি পাওয়া যায়। অথচ তাদের রোগী ভর্তি রাখার সুযোগ নেই।’
তিনি আরও বলেন ‘বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে রোগী ভর্তির দায়ে প্রতিষ্ঠান দুটিকে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ সময় চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
১১ মে, ২০২৫
-
২৬ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫