স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেক ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগের চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় ঘোষণা করা যাচ্ছে যে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে খোলা সকল ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বন অনুরোধ জানানো হলো।’
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৩ ফেব্রুয়ারী, ২০২৪
-
২৬ জানুয়ারী, ২০২৪
-
১৯ জানুয়ারী, ২০২৪
-
১৯ জানুয়ারী, ২০২৪
-
১৭ জানুয়ারী, ২০২৪
-
১৭ জানুয়ারী, ২০২৪
-
১৬ জানুয়ারী, ২০২৪
-
১৪ জানুয়ারী, ২০২৪