চিকিৎসকদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন তন্নীর ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ডা. তন্নীকে দেখতে গিয়ে এ আশ্বাস দেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শরীয়তপুর জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার পর ইতোমধ্যে সেখানে মূল আসামিদের আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। চিকিৎসকদের ওপর যত্রতত্র হামলা হলে সেটি আর মেনে নেওয়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’
ডা. নুসরাত তানিম তন্বী স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছেন, ব্যবস্থাপত্রে নিম্নমানের ওষুধ লিখতে রাজি না হওয়ায় ল্যাবএইড ফার্মার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ শহীদুল ইসলাম মৃধার সঙ্গে স্থানীয় নেতা জুলহাস মাতবর, লিখন মাতবরসহ প্রায় ১০-১৫ জন তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় বাসায় পৌঁছালে হামলাকারীরা পুনরায় বাসায় গিয়ে তাদের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে ডা. তন্বীর মাও হামলার শিকার হন।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত তানিম তন্বী। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
-
০৩ ফেব্রুয়ারী, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
প্রস্তাবিত কোম্পানির ওষুধ লিখতে অস্বীকৃতি
নারী চিকিৎসকের ওপর হামলা, আটক ২
-
০২ নভেম্বর, ২০২৩
-
২৪ অগাস্ট, ২০২৩