৩১ মে, ২০২৩ ১২:৪১ পিএম

জাজিরা পয়েন্টের স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারি করার দাবি

জাজিরা পয়েন্টের স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারি করার দাবি
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে স্বাস্থ্য কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদুল হাসান।

মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর চারপাশের এলাকায় বসবাসরত জনগণের জন্য নির্মিত স্বাস্থ্য কেন্দ্রগুলো সরকারি করার দাবি উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে স্বাস্থ্য কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদুল হাসান।

পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্য জাজিরা উপজেলার নাওডোবা এবং পূর্ব নাওডোবা ইউনিয়নে নির্মিত স্বাস্থ্যকেন্দ্রগুলো অন্যতম। ২০১৭ সাল থেকে সেতু প্রকল্পের অর্থায়নে এনজিও কর্তৃক পরিচালিত হয়ে আসা এসব স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হয়েছে চিকিৎসক, নার্স, স্যাকমো, ফার্মাসিস্টসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

এসব স্বাস্থ্য কেন্দ্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যে সেতু বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সরকারি করার বিষয়ে অনুরোধ করা হয়েছে।

জাজিরার ইউএইচএফপিও ডা. মাহমুদুল হাসান পদ্মা সেতু হেলথ ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে শুরু থেকেই এই সকল স্বাস্থ্য কেন্দ্রের সুপারভিশন ও মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক