১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:২৩ পিএম

আগে চিকিৎসকদের সুরক্ষার দিকটা দেখবো: স্বাস্থ্যমন্ত্রী

আগে চিকিৎসকদের সুরক্ষার দিকটা দেখবো: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে চান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজারে আয়োজিত মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর অধ্যক্ষ সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি একটা জিনিস মনেপ্রাণে বিশ্বাস করি, আমি যদি আপনাদের ভাল রাখতে পারি, আপনারা কিন্তু আমাকে ভাল সার্ভিস দেবেন। আপনাদের যদি মনে কষ্ট থাকে, আপনাদের যদি কোন দুঃখ থাকে, আপনারা যদি ঠিকমত প্রমোশন, গ্রেডিংস না পান তাহলে আপনাদের কাছ থেকে আমি ভাল সার্ভিস পাবো না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আরও বলবো। আমি আগে আমার চিকিৎসকদের মানমর্যাদাটা আগে দেই। তারপর যদি কেউ ফাঁকি দেয়, কারো গাফিলতিতে কোন রোগীর ক্ষতি হয়, সেটা আমি দেখবো। আমার দায়িত্ব হলো আমার চিকিৎসকদের সঠিক মানমর্যাদা নিশ্চিত করা। আমি যেমন চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কাজ করবো, আবার চিকিৎসকদের গাফিলতিও বরদাস্ত করবো না।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বর্ধন জং রানা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক