খুলনায় ২ মেডিকেল ভর্তি কোচিং সিলগালা
মেডিভয়েস রিপোর্ট: সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় খুলনায় মেডিএইড ও ডিএমসি স্কলার নামের দুটি মেডিকেল ভর্তি কোচিং সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে কোচিং দুটিতে তালা ঝুলিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে ৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অনলাইন ও অফলাইন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়েছে।’
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে খুলনা মহানগরীর এসব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।
এসএস/এএনএম
-
২২ এপ্রিল, ২০২৬
-
২৭ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭ এপ্রিল, ২০২৪