০৩ জানুয়ারী, ২০২৪ ০৬:৫৫ পিএম

রেসিডেন্সি ফেজ-‘এ’ ও ‘বি’র লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

রেসিডেন্সি ফেজ-‘এ’ ও ‘বি’র লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধীনস্থ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানুয়ারি-২০২৪ এর রেসিডেন্সি কোর্সের (এমডি/এমএস) ফেজ-এ এবং ফেজ-বি এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘এমডি-এমএস ফেইজ-এ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়, ‘এমডি-এমএস ফেইজ-বি আগামি ১৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-২ অনুষ্ঠিত হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত