ঢামেক হাসপাতাল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে অ্যাপ্রোণ পরা ও গলায় স্টেথোস্কোপ ঝোলানো অবস্থায় এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাসপাতালের নতুন ভবনে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।
আজ রোববার (২৪ ডিসেম্বর) ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নতুন ভবনের পাঁচতলার আইসিইউর সামনে থেকে চিকিৎসকদের অ্যাপ্রোণ পরা অবস্থায় ওই নারীকে প্রথম সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাইনি ওয়ার্ডের চিকিৎসক বলে জানান। পরে তাকে নিয়ে গাইনি ওয়ার্ডে গেলে কেউই তাকে চিনতে পারেননি। এ সময় তার কাছ থেকে ঢাকা মেডিকেলের লোগো দিয়ে বানানো একটি আইডি কার্ড জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ওই নারী ভুয়া চিকিৎসক স্বীকার করেন। তিনি সাড়ে ৫শ টাকা দিয়ে নীলক্ষেত থেকে অ্যাপ্রোন কিনেছেন, তার মায়ের খুব ইচ্ছা ছিল তিনি ডাক্তার হবেন। ধারণা করা হচ্ছে ওই ভুয়া চিকিৎসক ছদ্মবেশ ধারণ করে রোগীদের মোবাইলফোন চুরি করে থাকেন, কারণ কিছুদিন আগে আইসিইউ থেকে মোবাইলফোন চুরি হয়েছে। তাতে শাহবাগ থানায় রাখা হয়েছে, তার নামে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
-
১৯ এপ্রিল, ২০২৬
ঢামেকে বৈজ্ঞানিক সেমিনারের তথ্য
জন্মগত ত্রুটিযুক্ত ৮০ ভাগ শিশুকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব
-
১৫ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষের কাছে স্মারকলিপিতে ঢামেক শিক্ষার্থীরা
অধ্যাপক শহীদ আকনের বদলি রোগীসেবা ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী
-
১২ অক্টোবর, ২০২৫
-
৩০ অগাস্ট, ২০২৫
-
০৬ এপ্রিল, ২০২৫
-
১৯ মার্চ, ২০২৫
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মস্তিষ্কের ৫ সেন্টিমিটার গভীর থেকে টেঁটা অপসারণ
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪