ঢামেক হাসপাতালে বন্ধ হলো ম্যাটস শিক্ষার্থীদের প্রশিক্ষণ
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশসেরা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধ থাকবে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাটসের ছাত্র-ছাত্রীদের সকল প্রকার প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ রয়েছে নোটিশে।
এনএআর/
-
১৭ এপ্রিল, ২০২৬
-
০৯ এপ্রিল, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
২২ জানুয়ারী, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ নভেম্বর, ২০২৫
-
১১ অক্টোবর, ২০২৫