ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ
মেডিভয়েস রিপোর্ট: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন ‘এমবিবিএস ভর্তি পরীক্ষার একমাস পর বিডিএস পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। তবে আবেদন শুরুর সময় এখনো ঠিক করা হয়নি। কিছু সিডিউল জটিলতার কারণে পরে আবেদনের সময় জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘এমবিবিএসের মতো বিডিএস ভর্তিতেও পূর্বের মতো ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এবারে তিনবার মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।’
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা নেয়া হবে। কোনভাবে প্রশ্নফাঁস যেন না হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। ৯ জানুয়ারি থেকে মেডিকেল ভর্তি কোচিংগুলো বন্ধ থাকবে।’
মন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে মেডিকেল পরীক্ষার বিষয়ে কারো কোনো অভিযোগ ছিল না। প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে। মেডিকেলের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে একজন প্রশ্নকারী একটি প্রশ্নই করেন, অন্যরা তা জানতে পারেন না। যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় এবং খোলা হয়, তা ডিজিটাল পদ্ধতিতে। যে কারণে যে কেউ প্রশ্ন খুলতেও পারবে না। এমনকি নেয়ার পথেও যদি কেউ খোলার চেষ্টা করে, তাহলে ডিজি অফিসে লালবাতি জ্বলে ওঠে।’
এসএস
-
২৬ জুন, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’
১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি
-
১১ জুন, ২০২৪
-
০৪ জুন, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪