২৪ ডিসেম্বর, ২০২৩ ০১:৩৩ পিএম

৯ জানুয়ারি থেকে মেডিকেল কোচিং বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

৯ জানুয়ারি থেকে মেডিকেল কোচিং বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থমন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৯ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আজ রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থমন্ত্রী।

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে মেডিকেল পরীক্ষার বিষয়ে কারো কোনো অভিযোগ ছিল না। প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে। ৯ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে। মেডিকেলের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে একজন প্রশ্নকারী একটি প্রশ্নই করেন, অন্যরা তা জানতে পারেন না। যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় এবং খোলা হয়, তা ডিজিটাল পদ্ধতিতে। যে কারণে যে কেউ প্রশ্ন খুলতেও পারবে না। এমনকি নেয়ার পথেও যদি কেউ খোলার চেষ্টা করে, তাহলে ডিজি অফিসে লালবাতি জ্বলে ওঠে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এবার তিনবার মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন ভর্তচ্ছুরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম থাকবে।’

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশি শিক্ষার্থীরা পহেলা জানুয়ারি ও বিদেশি শিক্ষার্থীরা ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১১ জানুয়ারি। ফি জমা দেয়ার জন্য ২৪ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। রোল নম্বর ও আসন নিয়ে সিদ্ধান্ত ২৬ জানুয়ারির মধ্যে হবে। আর প্রবেশপত্র বিতরণ শেষ হবে ৫ ফেব্রুয়ারির মধ্যে। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন শেষে ৯ ফেব্রুয়ারি পরীক্ষা হবে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক