০৪ ডিসেম্বর, ২০২৩ ০২:২৮ পিএম

বিএসএমএমইউর প্যাথলজি বিভাগের অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন

বিএসএমএমইউর প্যাথলজি বিভাগের অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন
ছবি: মো. আরিফ খান।

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যাথলজি বিভাগে পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে প্যাথলজি বিভাগের নতুন নামফলক, লোগো উদ্বোধন, অনলাইন রিপোর্ট প্রদান ও প্যাথলজি ল্যাবসমূহ পুনর্বিন্যাস এবং ক্যান্সার মলিকুলার ল্যাবের শুভ উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও প্যাথলজি বিভাগ যে সেবা দিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিভাগটিতে কর্মরত সকলেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সারাদেশের মধ্যে আমাদের প্যাথলজি বিভাগের টেস্টের কারণে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অনেক। এ বিভাগের টেস্টের রেজাল্ট দেশসেরা।’

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, এখানকার ছাত্রদের হাতে কলমে ভালোভাবে শিক্ষা প্রদান করা। এখানকার রেসিডেন্টদের যদি ভালো করে শিক্ষা দেওয়া যায়, তবে দেশের মানুষের উপকার হবে। তাই শিক্ষকদের অনুরোধ করবো, আপনারা যেভাবে পরিশ্রম করছেন তা অব্যাহত রাখার পাশাপাশি নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করে তাদের দক্ষ বিশেষজ্ঞ হিসেবে করে গড়ে তুলতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সাইন্স প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্যাথলজি বিভাগের ভিসিটিং অধ্যাপক ডা. মোহাম্মদ কামালসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর প্যাথলজি বিভাগে ৩৮ হাজার ৭২৯ জন রোগীকে পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সেবা প্রদান করেছে। এই বিভাগে রেসিডেন্ট চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ৭টি থিসিস সম্পন্ন করেছেন, ৫টি থিসিস চলমান রয়েছে এবং জনগুরুত্বপূর্ণ ১৭টি প্রকাশনা সম্পাদিত হয়েছে।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত