না ফেরার দেশে অধ্যাপক ডা. শাহানারা বেগম
মেডিভয়েস রিপোর্ট: গ্রীন লাইফ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহানারা বেগম আর নেই। রোববার (৩ ডিসেম্বর) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক ডা. শাহানারা বেগমের সহকর্মী ও শিক্ষার্থীরা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
গ্রীন লাইফ মেডিকেল কলেজের সাবেক এ শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়ছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
ডা. মৃদুল নামের সাবেক এক শিক্ষার্থী শোক প্রকাশ করে বলেন, ‘ম্যাডামের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। ক্রমাগত আমরা অভিভাবকদের হারিয়ে ফেলছি। আমাদের অনেকের বেড়ে ওঠায়, মানুষ হওয়ায় তাঁর ছিল অপরিসীম অবদান। গ্রিন লাইফ মেডিকেল কলেজের প্রতি তাঁর ছিল নিবিড় ভালোবাসা।’
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এসএস
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬