০২ ডিসেম্বর, ২০২৩ ০৫:৪৯ পিএম

অধ্যাপক হলেন ১৬ চিকিৎসক

অধ্যাপক হলেন ১৬ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে কর্মরত ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

গত ৩০ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এ কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস. এস. বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এতে আরও বলা হয়, ‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ০৭-১২-২৩ তারিখের মধ্যে তাঁদের যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে ([email protected],bd) প্রেরণ করতে হবে।

জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দ্রুত কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। 

প্রজ্ঞাপনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ/পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রেরণ করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত