০২ ডিসেম্বর, ২০২৩ ০১:৫৫ পিএম

ডা. কামরুন্নাহার উর্মি না ফেরার দেশে

ডা. কামরুন্নাহার উর্মি না ফেরার দেশে
ডা. সৈয়দা কামরুন্নাহার উর্মি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের ডা. সৈয়দা কামরুন্নাহার উর্মি। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা ডেন্টাল কলেজের পেডোডন্টিক্স বিভাগে কর্মরত এ ডেন্টাল সার্জন দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কয়েক বছর ধরে তাঁর ডায়ালাইসি চলছিল। গত সপ্তাহেও তিনি ঢাকা ডেন্টালে এসেছিলেন। তখন অতটা অসুস্থ মনে হয়নি, খুবই প্রাণবন্ত লাগছিল। কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেলেন।

তাঁর মৃত্যুতে ঢাকা ডেন্টাল কলেজ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বাদ আসর খিলগাঁও ইকরা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফন আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। 

ডা. সৈয়দা কামরুন্নাহার উর্মি একই কলেজ থেকে বিডিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ঢাকা ডেন্টালের ২১তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি একই মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ডা. আমজাদ চৌধুরীর সহধর্মিনী। ডা. আমজাদ কিছু দিন আগে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন।

মৃত্যুকালে তিনি এক কন্যা, এক পুত্র, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক