০৫ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পিএম

বিএসএমএমইউ অ্যালামনাইয়ের প্রথম রিইউনিয়ন ২৮ নভেম্বর

বিএসএমএমইউ অ্যালামনাইয়ের প্রথম রিইউনিয়ন ২৮ নভেম্বর
বিএসএমএমইউর মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম রিইউনিয়ন আগামী ২৮ নভেম্বর আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৫ নভেম্বর) বিএসএমএমইউর মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আগামী ২৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম রিইউনিয়ন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হবে প্রথম রিইউনিয়ন।’

বিএসএমএমইউর ভিসি বলেন, অ্যালামনাই একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এতদিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। ২০২২ সাল থেকে এই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে।

বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এই প্রতিষ্ঠানের নাম ছিল আইপিজিএমএন্ডআর। জন্মলগ্ন থেকে আজ অবধি এই প্রতিষ্ঠান অসংখ্য চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা করেছে। অনেকেই দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। একটি নিখুঁত আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

আয়োজকেরা জানান, গেলো ১ নভেম্বর থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনলাইন এবং অফলাইনে (সরাসরি এলামনাই অফিসে এসে) এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ইতোমধ্যে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় এবং সাবেক আইপিজিএমএন্ডআর থেকে যারা এমডি, এমএস, এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ, এমবিবিএস, বিএসসি, এমএসসি প্রভৃতি পোস্টগ্রাজুয়েট ডিগ্রী সম্পন্ন করেছেন তাঁদের সকলকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররাও এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানান আয়োজকেরা।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত