০৫ নভেম্বর, ২০২৩ ০৬:২৯ পিএম

চমেকে সিএপিডি ডায়ালাইসিস ব্যবস্থা চালু

চমেকে সিএপিডি ডায়ালাইসিস ব্যবস্থা চালু
সিএপিডি ডায়ালাইসিস ব্যবস্থার ফলে দুর-দূরান্তের কিডনি রোগীরা নিজেরাই ঘরে বসে ডায়ালাইসিস করতে পারবেন।

মেডিভয়েস রিপোর্ট: প্রথম বারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের তত্ত্বাবধানে সিএপিডি (কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস) চালু করা হয়েছে। ফলে দুর-দূরান্তের কিডনি রোগীরা নিজেরাই ঘরে বসে ডায়ালাইসিস করতে পারবেন।

শনিবার (৪ নভেম্বর) সরকারিভাবে ডায়ালাইসিসের এই পদ্ধতিটি চালু করা হয়েছে।

চমেক কর্তৃপক্ষ জানিয়েছে,  সিএপিডি রোগীদের সচরাচর হাসপাতালে ভর্তি করা বা ডায়ালাইসিস সেন্টারে আসার প্রয়োজন নেই। এ ছাড়া ডায়ালাইসিস মেশিনজনিত বিভিন্ন ধরনের জটিলতা থেকে রোগীদের পরিত্রাণ পাওয়া যাবে। ইতিমধ্যে সারা বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সিএপিডির বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। অদূর ভবিষ্যতে চট্টগ্রাম শহর থেকে দূরবর্তী স্থানের রোগীদের মাঝে এই পদ্ধতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রোগীদের মাঝে গ্রহনযোগ্যতা তৈরি করবে। প্রথমবারের মতো ডায়ালাইসিসের এই পদ্ধতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আরেকটি নতুন দিগন্তের সূচনা করবে।

প্রসঙ্গত, কিডনি অকেজো হয়ে গেছে এমন রোগীদের চিকিৎসায় এখন বিশ্বে সিএপিডি একটি ব্যাপক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে অত্যন্ত সহজ উপায়ে ঘরে বসে ২৪ ঘণ্টা ডায়ালাইসিস নেওয়া যায়। সিএপিডিতে একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে পেটের ভেতর একটি নল প্রবেশ করানো হয়। এর মাধ্যমে একটা বিশেষ ধরনের স্যালাইন পেটের ভেতরে দেওয়া হয়। চার থেকে আট ঘণ্টা থাকে এবং তারপর বের করে দেওয়া হয়। বের হয়ে যাওয়া স্যালাইন এর সঙ্গে রক্তের বর্জ্যগুলোও বের হয়ে যায়। এই প্রক্রিয়ায় পেটের অভ্যন্তরের পেরিটোনিয়াল মেমব্রেন ছাঁকনির কাজ করে। এভাবে ফ্লুইড পেটের ভেতরে কিছু সময় রাখলে রক্ত থেকে দূষিত পদার্থ শুষে নেয়।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক