১৭ নভেম্বর, ২০২১ ০৯:০৯ পিএম

চমেক হাসপাতালে আগুন আতঙ্ক

চমেক হাসপাতালে আগুন আতঙ্ক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একটি তলায় আগুনের ঘটনা ঘটেছে। হাসপাতাল ভবনে ৬ তলায় আগুনের খবরে হাসপাতালের ভর্তি রোগী ও স্বজনসহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের একটি তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, হাসপাতাল ভবনের ৩২ নম্বর ওয়ার্ডের ভেতর ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে ওই তলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের খবরে হাসপাতাল ও আশেপাশেল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও রোগীর স্বজনরা হাসপাতালের বাইরে বের হয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভেয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশন জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। আগুন লাগার কারণ উদঘাটনে তারা কাজ করছেন।

অগ্নিকাণ্ডের খবরে হাসপাতাল আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনরা আতংকগ্রস্ত হয়ে পড়েন তবে বর্তমানে অবস্থা স্বাভাবিক আছে বলেও জানিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক