১৮ নভেম্বর, ২০২১ ১০:৪৬ এএম

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন ৫ চিকিৎসক

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন ৫ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতি বছরের মতো এবারও ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে রয়েছেন ৫ চিকিৎসক। এর স্বীকৃতি স্বরূপ ব্যক্তি শ্রেণির করদাতাদের মধ্যে এই পাঁচ চিকিৎসকসহ ৭৫ জনকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে।

বুধবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেরা করদাতা পাঁচ চিকিৎসক হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) কোলোরেক্টাল সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, বিএসএমইউর সাবেক উপাচার্য ও বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, বিশিষ্ট ইন্টারভেনশান কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান এবং বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নার্গিস ফাতেমা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৪ ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ করদাতাকে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় আয়কর দিবসে তাদের হাতে সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক