০৯ অক্টোবর, ২০২৩ ০৬:১৩ পিএম

বিএসএমএমইউতে সর্বাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ এর শুভ উদ্বোধন

বিএসএমএমইউতে সর্বাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ এর শুভ উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের দ্বিতীয় তলায় ক্যাথল্যাবের শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগে আধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব-২ চালু করা হয়েছে।

আজ সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের দ্বিতীয় তলায় ক্যাথল্যাবের শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘বিএসএমএমইউর বর্তমান প্রশাসন গবেষণার পাশাপাশি সব ধরণের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রযুক্তি সংযোজন করতে তৎপর রয়েছে। আমাদের মূল লক্ষ দেশের রোগী যাতে বিদেশে চিকিৎসার নামে বেশী অর্থ ব্যয় না করে। বিদেশে রোগী যাওয়া  বন্ধ করার জন্য  আমরা সব ধরণের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কিছু কিছু উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। দেশের অর্থ সাশ্রয় হয়েছে।’

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে ইন্টারভেনশন ডিভিশনে ক্যাথল্যাব চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার বিভিন্ন ধরণের ইন্টারভেনশনাল কেস সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হারিসুল হক, হল প্রভোস্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহম্মেদ এবং হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখসহ বিভাগের বিভিন্ন স্তরে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক