০৮ অক্টোবর, ২০২৩ ০৪:৩৭ পিএম

চেয়েছি ডাক্তার হবো, আজকে আমার সেই দিন: ফাইনাল প্রফে ২য় স্থান অর্জনকারী অনন্যা

চেয়েছি ডাক্তার হবো, আজকে আমার সেই দিন: ফাইনাল প্রফে ২য় স্থান অর্জনকারী অনন্যা
জিনিয়া জান্নাত অনন্যা।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে-২০২৩ এর ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কে-৭৫তম ব্যাচের শিক্ষার্থী ডা. জিনিয়া জান্নাত অনন্যা।

আজ রোববার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফাইনাল প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে মেডিসিন, সার্জারি, গাইনি—এই তিনটি বিষয় রয়েছে। ডা. জিনিয়া জান্নাত অনন্যা সব বিষয়ে মেডিকেলের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান করেছেন ডিএমসির ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী।

জানতে চাইলে ডা. জিনিয়া জান্নাত অনন্যা মেডিভয়েসকে বলেন, ‘আমি ছোটবেলা থেকে চেয়েছি ডাক্তার হবো, আজকে আমার সেই দিন। খুব-ই অসাধারণ অনুভূতি।’

প্রসঙ্গত, এর আগে তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় প্রথম স্থান, দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় দ্বিতীয় স্থান, প্রথম প্রফেশনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন এ কৃতি শিক্ষার্থী।

ডা. জিনিয়া জান্নাত অনন্যা জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিএমসি
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক