০৩ অক্টোবর, ২০২৩ ০১:২৩ পিএম

কক্সবাজারে ভাতা প্রদানের দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

কক্সবাজারে ভাতা প্রদানের দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি
ভাতা চালুর দাবিতে আন্দোলনে জেলা সদর হাসপাতালের কর্মরত ইন্টার্ন নার্সরা।

মেডিভয়েস, কক্সবাজার: ভাতা চালুর দাবিতে কর্মবিরতি পালন করেছে কক্সবাজার জেলা সদর হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সরা। সোমবার (২ অক্টোবর) এই কর্মবিরতি পালন করেন তারা। 

ইন্টার্ন নার্সরা জানান,  সরকারি নির্দেশনা অনুযায়ী ইন্টার্নশীপ লগবুকে ইন্টার্ন ভাতা দেওয়ার কথা থাকলে ভাতা দেওয়া হচ্ছে না। ফলশ্রুতিতে কর্মরত ইন্টার্ন নার্সদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন কতৃক সারা বাংলাদেশ একসাথে কর্মবিরতিতে পালন করেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্স রিপা খাতুন বলেন, আমাদের নার্সিং শিক্ষার্থীদের কোর্স শেষে ৬ মাস ইন্টার্ন করতে হয়। নিয়মানুযায়ী ইন্টার্ন ভাতা দেওয়ার কথা। নার্সিংয়ের অন্যান্য কোর্স যেমন বিএসসি ইন নার্সিং ইন্টার্ন শিক্ষার্থীদের ইন্টার্ন ভাতা দেওয়া হয়, অথচ আমাদের ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না।

আন্দোলনকারী ইন্টার্ন নার্স হাসিবুল ইসলাম বলেন, ‘এখানে যারা অবস্থান করছি, আমরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে সরকারি নার্সিং কলেজ থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করি। নতুন শিক্ষা কারিকুলামে আমাদের কোর্সে ছয় মাসের ইন্টার্নশিপ সংযোজন করা হয়, যা ২০২২ সালের ব্যাচ থেকে কার্যকর হয়।’

ইন্টার্ন নার্স মোহনা বলেন, ‘নির্দেশনা অনুযায়ী গত ৯ আগস্ট থেকে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে সেবায় নিয়োজিত আছি। ইন্টার্নশিপ চলাকালীন ভাতা প্রদানের কথা থাকলেও আমরা তা পাচ্ছিনা। আপনারা জানেন সরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস,ইঞ্জিনিয়ারিং কোর্সসহ অন্যান্য প্রফেশনাল কোর্সের ইন্টার্নিশিপে ইন্টার্ন ভাতা পেয়ে থাকে। এমনকি বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের ইন্টার্নিশিপেও ভাতা প্রদান করা হয়ে থাকে।’

নার্স হৃদয় সরকার জানান, ‘ইন্টার্নিশিপ লগবুকের ১৪ নং পৃষ্ঠায় Code of Conduct ; Rules & Regulations এর ১ নং পয়েন্টে স্পষ্টভাবে ইন্টার্ন ভাতা প্রদানের বিষয় উল্লেখ থাকা সত্ত্বেও এর কোনো বাস্তবায়ন নেই। ভাতা প্রদানের বিষয়ে ইন্টার্ন নার্সদের পক্ষ থেকে কয়েকবার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এ আবেদন করেও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সমাধান হয়নি। নিয়ম মেনে সেবা দেই, প্রাপ্য কেন নেই।

ইন্টার্ন ভাতা শুধুমাত্র আমাদের দাবিই নয়, আমাদের অধিকার। তাই এই নায্য অধিকার আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী সকল ইন্টার্ন নার্সরা একযোগে কর্মবিরতিতে আছি। ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো জানান,  ইন্টার্ন নার্সরা কর্মবিরতি পালন করছে এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হয়েছে, তবে হাসপাতালের স্বাস্থ্যসেবা চলমান রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কক্সবাজার সদর হাসপাতাল
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক