কক্সবাজার সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. মং টিং
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মং টিং ঞো।
বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবিরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মং টিংঞো আগামী ৫ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এতে আরও বলা হয়েছে, কক্সবাজার সদর হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালকের সমমান মর্যাদা দিয়ে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, ডা. টিং ঞো বান্দরবান সদর হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ১৮তম বিসিএসের এ কর্মকর্তা।
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
১২ সেপ্টেম্বর, ২০২৪
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১২ জানুয়ারী, ২০২৩
-
১৩ সেপ্টেম্বর, ২০২০
-
২১ জুলাই, ২০২০
-
২৭ জুন, ২০২০