১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২৪ পিএম

ডা. সজীব কাজীর ওপর হামলার নিন্দা স্বাস্থ্য ক্যাডার আসোসিয়েশনের

ডা. সজীব কাজীর ওপর হামলার নিন্দা স্বাস্থ্য ক্যাডার আসোসিয়েশনের
বরিশাল মেডিকেলের চিকিৎসক ডা. সজীব কাজীর ওপর হামলা করে রোগীর স্বজনরা। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে কর্মরত অবস্থায় ডা. সজীব কাজীর ওপর হামলার নিন্দা ওে প্রতিবাদ জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার আসোসিয়েশন। একই সঙ্গে দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, কক্সবাজার সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে কর্মরত অবস্থায় ডা. সজীব কাজীর ওপর বর্বরোচিত হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় ডা. সজীব গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসথে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এমন নিরাপত্তাহীনতায় কাজ করা সকল চিকিৎসকের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে সংগঠনটি আরো জানায়, এ ধরনের হামলার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা অনতিবিলম্বে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জরুরি মিটিংয়ের আহ্বান জানাচ্ছি। এভাবে প্রতিনিয়ত চিকিৎসকরা হামলার শিকার হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

হামলার শিকার ডা. সজীব জানান, রোগীর হার্টে আগে থেকেই একটা রিং পড়ানো ছিল, তবে সেটা প্রায় অকার্যকর ছিল। বিষয়টি আমরা স্বজনদের জানিয়েছিলাম। সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, যার ভিডিও ডকুমেন্টও আছে। তারপরেও আমাকে তারা এলোপাথারি মারধর শুরু করে এবং প্রায় ৩০-৪০ জন মারতে মারতে চারতলা থেকে নিচে নিয়ে আসে।

তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এই চিকিৎসক। বলেন, হাসপাতাল থেকে বের করে আমাকে একটি অটোরিক্সায় উঠতে বললে আমি দৌড় দিয়ে জরুরি বিভাগে চলে যায়। পরে সেখানে গিয়েও আমাকে মারধর করে। এ সময় জরুরি বিভাগসহ হাসপাতালের অনেক জায়গায় ভাঙচুর চালানো হয়।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক