১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:০৬ পিএম
স্বাস্থ্যের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন
অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ‘অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে অধ্যাপক ডা. নাজমুল হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এসএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
এই বিভাগের সর্বাধিক পঠিত