১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৪ পিএম

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জনের মৃত্যু

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে সর্বোচ্চ ১৫১ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১০৬ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি চট্টগ্রামে। একই সময় ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬১, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪, রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫, রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৮ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৪৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ।

চলতি বছর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ ও নারী ৩৮ দশমিক ১ শতাংশ। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৯৬ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬০ জন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক