০৩ অক্টোবর, ২০২৩ ০১:৫৪ পিএম

সরকারি হাসপাতালে এক দিনে ৩১ জনের মৃত্যু

সরকারি হাসপাতালে এক দিনে ৩১ জনের মৃত্যু
নিহতদের মধ্যে ১৬ জন সদ্যোজাত শিশু।

মেডিভয়েস ডেস্ক: ওষুধ না থাকায় ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন সদ্যোজাত শিশু। এ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে সরব হয়েছে দেশটির বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে সোমবার একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। মঙ্গলবার তাদের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

মহারাষ্ট্রের নান্দের জেলার শঙ্কররাও চভন হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পর্যাপ্ত ওষুধ না থাকার কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডিন চিকিৎসক ওয়াকোড়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ছয় জন পুরুষ-নারী-শিশু মারা গেছে। এছাড়া ১২ জন সাপের কামড় ও ফসফরাস বিষ ইত্যাদির কারণে মারা গেছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও ৭১ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওয়াকোড়ে নিজেই হাসপাতালের দুরাবস্থার কথা বর্ণনা করে বলেন, দূর-দূরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। ৭০-৮০ কিলোমিটারের মধ্যে হাসপাতাল না থাকায় আমরা বিভিন্ন জটিল এবং জরুরি কেস পাই। এছাড়া একাধিক কর্মীর স্থানান্তরের কারণে আমাদের হাসপাতালে কর্মীর সংখ্যাও বেশ কম। কিন্তু আমাদের হাফকিন ইনস্টিটিউট থেকে ওষুধ কেনার কথা ছিল তা আর হয়নি।

এই ঘটনার পর সোমবার বিশেষজ্ঞদের নিয়ে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, কেন এমন ঘটনা হল তার বিস্তারিত তথ্য চয়েছেন। এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিরোধী দল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট নয়। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা সরকারি ব্যবস্থার ব্যর্থতা আরও স্পষ্ট করে দিল। বিজেপি সরকারের নিন্দা করেছে কংগ্রেসও। দলের নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকার প্রচারে কোটি কোটি রূপি খরচ করে কিন্তু ওষুধ কেনার জন্য একটি টাকাও খরচ করে না। সূত্র: হিন্দুস্তান টাইমস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও