২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪৮ পিএম

অক্টোবর থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

অক্টোবর থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু
পর্যায়ক্রমে সব বিভাগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

মেডিভয়েস রিপোর্ট: আগামী অক্টোবর থেকে ঢাকা বিভাগে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সব বিভাগে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অক্টোবর থেকে ঢাকা বিভাগে শুরু হতে যাচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩। হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা, যা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম- ৯ম শ্রেণিতে অধ্যায়নরত  ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সরকারের এ যুগান্তকারী উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে মাঠকর্মী ও তদারককারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের সভাপতিত্বে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিপা বেপারী। সঞ্চালনায় ছিলেন এমওডিসি ডা. মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েল। উপস্থিত ছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. নিশাত তাসনীমসহ আরো অনেকে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত