২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৩৩ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হলেন শহীদুজ্জামান

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হলেন শহীদুজ্জামান
মো. শহীদুজ্জামান।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুজ্জামান। সর্বশেষ একই বিভাগে সংযুক্ত ছিলেন তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার উপসচিব মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অবসর গ্রহনের সুবিধার্থে জনাব মো. শহীদুজ্জামানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে বদলিপূর্বক নিয়োগ করা হলো।

মো. শহীদুজ্জামান বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। অডিট ক্যাডারের এ কর্মকর্তা চাকরি জীবনে সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত