১৮ অগাস্ট, ২০২৩ ০৫:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি অর্থপেডিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি অর্থপেডিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
হেলথ ক্যাম্প সমন্বয় করেন মরহুম ছায়েদুল হকের সন্তান ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিওলজিস্ট ডা. এ এস এম রায়হানুল হক।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোকদিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি অর্থপেডিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে এ হেলথ ক্যাম্পের আয়োজন করে মোহাম্মদ ছায়েদুল হক ফাউন্ডেশন।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। সার্জারি বা উন্নত চিকিৎসা দরকার- এমন রোগীদেরকে রাজধানীর সরকারি হাসপাতাল থেকে বিশেষ সুবিধায় চিকিৎসার আশ্বাসও দেন তাঁরা।

চিকিৎসক দলের নেতৃত্ব দেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পেডিয়াট্রিক অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম। এছাড়াও ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেন অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. এ কে এম শাহ্জাহান এবং সিআরপির পিডিয়াট্রিক অর্থপেডিক সার্জন ডা. কায়সুর রাব্বি। বিশেষজ্ঞ হেলথ ক্যাম্প সমন্বয় করেন মরহুম ছায়েদুল হকের সন্তান ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিওলজিস্ট ডা. এ এস এম রায়হানুল হক।

ডা. রায়হানুল হক জানান, ছায়েদুল হক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতিসন্তান ও বাংলাদেশে আওয়ামী লীগের নির্ভরযোগ্য জননেতা। তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী থাকা অবস্থা ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ইন্তেকাল করেন তিনি। তাঁর স্মৃতির স্মরণে পরবর্তীতে মোহাম্মদ ছায়েদুল হক ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ব্রাহ্মণবাড়িয়া
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক