১৬ অক্টোবর, ২০২৪ ১১:১৯ এএম

চিকিৎসককে হাত-পা বেঁধে হাসপাতাল মালিকের নির্যাতন, গ্রেপ্তার ১

চিকিৎসককে হাত-পা বেঁধে হাসপাতাল মালিকের নির্যাতন, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

এর আগে রোববার দুপুরে ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে ও নির্যাতনের অভিযোগ উঠে হাসপাতালের মালিক মো. হাবিবুর রহমান খন্দকার ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। পরে দুপুরে হাসপাতালের একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ডা. পারভেজ আহমেদ দুপুর দেড়টা পর্যন্ত তাঁর কর্তব্য ডিউটি শেষ করে তিনি রুমে বিশ্রামে থাকা অবস্থায় মুক্তি হাসপাতালের মালিক খন্দকার মো. হাবিবুর রহমান ডাকাডাকি করলে ডা. পারভেজ আহমেদ জানান, যে তাঁর ডিউটি শেষ, এখন জরুরি কোনো রোগী ছাড়া বাহিরে যেতে অপরাগতা প্রকাশ করেন। এসময় খন্দকার হাবিবুর রহমান ও জসিমসহ অজ্ঞাত ৪/৫ জন তার রেস্ট রুমে জোরপূর্বক ঢুকে উনাকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম ও বিবস্ত্র করে হাত-পা বেঁধে ফেলে রাখে।

হাসপাতালের ম্যানেজার ঝরনা ঘোষ গণমাধ্যমকে জানান, ‘একজন রোগী এলে আমি রিসিট কেটে ডাক্তার সাহেবকে গিয়ে বলি, স্যার একজন রোগী এসেছে, তখন ডাক্তার সাহেব উত্তেজিত হয়ে আমাকে জানান, আমার এখন কোনো ডিউটি নেই, আমি যেতে পারবো না, তোমার মালিককে জানিয়ে দাও। পরে হাসপাতালের মালিক হাবিব স্যার এসেও ডাক্তার সাহেবকে অনুরোধ করেন রোগী দেখার জন্য। কিন্তু ডাক্তার সাহেব কারো কোনো কথাই মানতে নারাজ। এ নিয়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হাবিব স্যারও আহত হয়েছেন।’

জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনা একটি মামলা হয়েছে। একজন আসামিকে (পরিচালক জসিম উদ্দিন সরকার) গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি আমরা তদন্ত করছি, বাকি ছাড়া ঘটনায় জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক