০২ মে, ২০২৪ ০৮:০৬ পিএম
ফসল রক্ষায় ৮ নির্দেশনা

উত্তর-পূর্ব হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্ব হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের উত্তর-পূর্ব হাওরাঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) অনেক জায়গায় আগামীকাল শুক্রবার (৩ মে) থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অনুসারে এসব এলাকার ফসল রক্ষার ৮ পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত ২৮ এপ্রিল এক নির্দেশনায় এসব পরামর্শ দেওয়া হয়।

অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. মো. শাহ কামাল খান স্বাক্ষরিত পরামর্শপত্রে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে আগামীকাল ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলে (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা)-এ অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে দন্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত পরামর্শসমূহ প্রদান করা হলো—

১. বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।
২. দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলুন।
৩. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।
৪. জমির আইল উঁচু করে দিন।
৫. ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।
৬. সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।
৭. বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
৮. কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক