অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি
মেডিভয়েস রিপোর্ট: টানা একমাস দাবদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলল রাজধানী ঢাকায়। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। ঘড়ির কাঁটা যখন রাত ৯টা, তখন রাজধানীর কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। দাবদাহের মধ্যে বাড়তি স্বস্তি নিয়ে এসেছে মধ্য বৈশাখের এ হালকা বৃষ্টি।
বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি না হলেও অন্যান্য এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে।
বৃষ্টি হওয়ায় গরমের নাভিশ্বাস থেকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।
এরআগে, সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
-
২৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ মার্চ, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫
-
১১ এপ্রিল, ২০২৫