০৩ মে, ২০২৪ ০৯:৫৩ এএম

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৮ মে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৮ মে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। উত্তীর্ণদের ভাইভা (মৌখিক) পরীক্ষা শুরু হবে আগামী ৮ মে।

বুধবার (১ মে) পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে এক বিশেষ সভায় এই বিসিএসের ফল প্রকাশের অনুমোদন ও ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

পিএসসির চেয়ারম্যান বলেন, ‘৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার সঙ্গে আমরা ভাইভার তারিখও ঘোষণা করেছি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় আমাদের এই ধরনের একটা পরিকল্পনা ছিল। এই প্রথম এটি (ভাইভা) আমরা যুক্ত করেছি। এবার পাস করেছেন ১১ হাজার ৭৩২ জন। তাদের ভাইভা শুরু হবে ৮ মে। পরবর্তী চার মাস পর্যন্ত এই ভাইভা চলবে।’ 

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এর পর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে আট, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে সাত, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ছয়, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে তিন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এসএইচ/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক