১৭ অগাস্ট, ২০২৩ ০৪:০৫ পিএম

জি-২০ ডেপুটিস এন্ড হেলথ মিনিস্টার্স সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল

জি-২০ ডেপুটিস এন্ড হেলথ মিনিস্টার্স সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল
এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নিয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: ভারতের গুজরাটে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ ২০টি অর্থনীতির দেশের জোট জি-২০ এর সদস্যদের নিয়ে আয়োজিত এক সভায় অতিথি দেশ হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ভারতের গুজরাটের গান্ধিনগরে জি-২০ ডেপুটিস এবং হেলথ মিনিস্টারদের নিয়ে তিন দিনব্যাপি এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৭-১৯ আগস্ট এ সম্মেলন চলবে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ জোটে বাংলাদেশ সদস্য না হলেও সদস্য দেশগুলোর বাইরে গেস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিগণ বর্তমান বিশ্বের স্বাস্থ্য পরিস্থিতি এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে আলোচনায় বসবেন।’

সম্মেলনে বাংলাদেশ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জনাব জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রণ অংশ নিয়েছেন বলে ফেইসবুক পোস্টে জানানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভারত
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক