৩১ জুলাই, ২০২৩ ০৫:৫৯ পিএম

বিএসএমএমইউতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মশালা

বিএসএমএমইউতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মশালা
বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের চতুর্থ তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেডিকেল টেকনোলজিস্টদের নিয়ে দক্ষতা ও মান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের চতুর্থ তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক  ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘দক্ষতা বৃদ্ধি ও মান নিশ্চিতকরণের জন্য প্রশিক্ষণের বিকল্প নাই। অনেক হাসপাতালের দামি যন্ত্রপাতি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে দৃষ্টি হবে।’

এ সময় তিনি মেডিকেল টেকনোলজিস্টদের উন্নয়নে প্রয়োজনীয় পদোন্নতির ব্যবস্থা, উচ্চতর শিক্ষা বিষয়ক কোর্স চালু করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যাপক ডা. তারেক আরাফাত, চীফ মেডিকেল টেকনোলজিস্ট ওমর ফারুক প্রমুখ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক