ঢাবির চার প্রফের ফরম পূরণের শেষ তারিখ ১৩ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সকল ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিটের ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল বিডিএস (পুরাতন কারিকুলাম) এবং ২০২৩ সালের মে মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ২০২২ সালের নভেম্বর মাসের ফাইনাল প্রফেশনাল বিডিএস (নতুন কারিকুলাম) পরীক্ষার ফরম পূরণ ও ফিস জমাদানের শেষ তারিখ ১৩ আগস্ট।
আজ সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরীত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ম, ২য়, ৩য় ও ফাইনাল পেশাগত বিডিএস (পুরাতন কারিকুলাম) এবং ২০২৩ সালের মে মাসের ১ম, ২য়, ৩য় ও ২০২২ সালের নভেম্বর মাসের চূড়ান্ত পেশাগত বিডিএস (নতুন কারিকুলাম) পরীক্ষায় অংশগ্রহণ করিতে ইচ্ছুক আপনার কলেজের পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফিস বিনা বিলম্ব ফিসে আগামী ১৩ আগস্টের মধ্যে অনলাইনে সম্পন্ন করে ফরমসমূহ স্ব স্ব কলেজ অফিসে সংরক্ষণ ও ফিস অত্র অফিসে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হইল। (www.ducmc.com) এই লিংকে প্রবেশ করে ফরম পূরণের সকল কার্যক্রম শিক্ষার্থী নিজেই সম্পন্ন করতে পারবে।’
এতে আরও বলা হয়েছে, ‘১৩ আগস্টের পর সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই আর কোন পরীক্ষার্থীর ফরম পূরণ ও ফিস জমা নেওয়া সম্ভব হবে না।’
-
১৬ মে, ২০২৬
-
১৭ মার্চ, ২০২৬
মেডিভয়েসকে ঢাবির দ্বিতীয় প্রফে প্রথম সুদীপ্ত
সহপাঠীদের সঙ্গে দলগত অধ্যয়ন পরীক্ষায় এগিয়ে দেয়
-
০৮ মার্চ, ২০২৬
-
০৪ মার্চ, ২০২৬
-
২০ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
২১ ডিসেম্বর, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫