২৩ জুন, ২০২৬ ০৬:১১ পিএম

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে অবস্থানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং একজনকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

সোমবার (২২ জুন) রাতে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে। এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম  জামাল উদ্দীন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ ছাড়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত