মশা মারতে ৪৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে চলতি অর্থ বছরে মশা মারতে বরাদ্দ ধরা হয়েছে ৪৬ কোটি ৭৫ লাখ; যা মোট বাজেটের ০.৬৯ শতাংশ। গত অর্থবছরে এই বাজেট ধরা হয়েছিল ৩০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে এই বাজেটকে প্রকৃত সংশোধিত করে এ খাতে ব্যয় করা হয়েছিল ৩১ কোটি ১০ লাখ টাকা।
নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে সোমবার (৩১ জুলাই) বিকালে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।
ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ কোটি ১৪ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ, অন্যান্য আয় ১০২ কোটি ৭৫, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৮২ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান, কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। এতে মধ্যবর্তী সংশোধিত বাজেট ধরা হয়েছিল ৬ হাজার ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে প্রকৃত সংশোধিত বাজেট ধরা হয়েছিল ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা।
এএইচ/
-
২০ মে, ২০২৬
গোলটেবিল আলোচনায় বক্তারা
স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে শুধু বাজেট বৃদ্ধি নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য
-
০৮ এপ্রিল, ২০২৬
এনডিএফের সেমিনারে বক্তারা
বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চা ও সুশাসনই পারে স্বাস্থ্য ব্যবস্থাকে গতিশীল করতে
-
০২ জুন, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের বাজেট
স্বাস্থ্যে বরাদ্দ ৪১ হাজার ৯০৮ কোটি টাকা
-
১৯ মার্চ, ২০২৫