১৩ জুন, ২০২৬ ০৪:২১ পিএম

জেলা হাসপাতালে হবে সার্জারিসহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা: অর্থমন্ত্রী

জেলা হাসপাতালে হবে সার্জারিসহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সার্জারিসহ জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতে রোগীদের অপ্রয়োজনীয় ঢাকামুখী হওয়া বন্ধ হবে এবং চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনা উপস্থাপন করেন।

তিনি আরও জানান, সার্জারিসহ জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে, যাতে রোগীরা অপ্রয়োজনীয়ভাবে ঢাকামুখী না হন। এতে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমবে এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা আরও কার্যকর, সমন্বিত ও জনবান্ধব হবে।

এ ছাড়াও জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ 'সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট' হিসেবে গড়ে তোলায় সরকারের পরিকল্পনাও কথাও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এই কাঠামোর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হিসেবে শক্তিশালী করা হবে। ফলে অধিকাংশ জরুরি ও প্রয়োজনীয় মাতৃ ও শিশুসেবা উপজেলা পর্যায়ের মধ্যেই নিশ্চিত করা সম্ভব হবে।

রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য সরকার শীঘ্রই 'জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক' গঠন করার কথা জানান তিনি। বলেন, সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগের চিকিৎসা সম্প্রসারণ করবে।

এ ব্যবস্থার আওতায় সরকার নির্ধারিত ও মানসম্মত বেসরকারি হাসপাতালসমূহ থেকে কৌশলগত ক্রয় এর মাধ্যমে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা ক্রয় করবে, যাতে সরকারি হাসপাতালের দীর্ঘ লাইনে অপেক্ষমাণ দরিদ্র ও নিম্নআয়ের জনগণ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

 এ ব্যবস্থায় একদিকে সরকারি হাসপাতালের উপর অতিরিক্ত চাপ কমবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক