২৬ জুলাই, ২০২৩ ০১:১৭ পিএম

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া প্রণয়নের সভা স্থগিত

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া প্রণয়নের সভা স্থগিত
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা স্থগিত সংক্রান্ত এক নোটিসে এ খবর দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) সভা স্থগিত সংক্রান্ত এক নোটিসে এ খবর দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৩ এর খসড়ার উপর মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়’ কমিটির ৩য় সভার সুপারিশের আলোকে পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে আগামী ২৭/০৭/২০২৩ তারিখ বৃহস্পতিবার, বেলা ১২.০০ ঘটিকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিতব্য সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

সভার পুনর্নিধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলেও এতে বলা হয়েছে।

এর আগে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে ২৭ জুলাই সভা অনুষ্ঠিত হবে বলে গত ১৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নোটিসে বলা হয়েছে।

এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সেবা বিভাগের সকল অতিরিক্ত সচিব ও অতিরিক্ত সচিব (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ), সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য সেবা বিভাগের সকল যুগ্মসচিব, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►আজকের নোটিস দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক