২৩ অক্টোবর, ২০২৪ ০৮:২৭ পিএম

স্বাস্থ্য কমিশন প্রধানের সঙ্গে ইউমবের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য কমিশন প্রধানের সঙ্গে ইউমবের সৌজন্য সাক্ষাৎ
স্বাস্থ্য কমিশনের প্রধান ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সাথে ইউমব নেতৃবৃন্দ। ছবি: ইউমব।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব)। আজ বুধবার (২৩) এই সাক্ষাৎ করে সংগঠনটির প্রতিনিধি দল। এ সময় স্বাস্থ্যখাতের সংস্কারে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ইউমব জানিয়েছে, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন -২০২৪ প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশেরের উপর ইউমবের পক্ষ থেকে পর্যালোচনামূলক প্রতিবেদন প্রতিবেদন অধ্যাপক ডা. আজাদ খানের নিকট হস্তান্তর করা হয়। বাস্তবায়নযোগ্য ন্যায়সঙ্গত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন প্রণয়নে তাঁর ভূমিকা রাখারও অনুরোধ করেন ইউমব নেতৃবৃন্দ।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে আমরা বিভিন্ন সংগঠনের তরুণ চিকিৎসকরা একসাথে হয়েছি, বিষয়টি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে আমরা অবগত করেছি। আমরা জানিয়েছি, এ লক্ষ্যে তাঁদের পাশে থেকে যে কোনো ধরণের মেধাভিত্তিক, গবেষণাভিত্তিক ও মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা আরও বলেছি, স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে অধ্যাপক আজাদের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। তাঁর নিকট এটি আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা, তাদের নেতৃত্বে ভালো কিছু হোক।

সাক্ষাৎকালে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান ইউমব সংগঠকদের উৎসাহ দিয়ে বলেন, তোমরা যারা মিড লেভেলে আছো, তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদের এখন অনেক বয়স হয়েছে, ব্যস্ততাও অনেক; তারপরও চেষ্টা করে যাবো।

তিনি আরও বলেন, আমাদের সিস্টেমের ত্রুটিগুলো খোঁজে বের করতে হবে। সেগুলো সমাধানের জন্য কাজ করতে হবে। এ সময় ইউমবের করণীয় সম্পর্কেও পরামর্শ দেন অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

সাক্ষাৎকালে ইউমবের হেলথ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, ইউমবের মুখপাত্র ও ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কোলাবোরেশন টিমের সদস্য ও রিদম বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এস এম মামুন, বাংলাদেশি ফরেন ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ ফয়সাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. রিফাত মাহবুব উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনাইটেড মেডিকেল অরগাইজেশন অব বাংলাদেশ
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক