২৩ অক্টোবর, ২০২৪ ০৯:২০ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৩৮ জন। এ সময় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৩৮ জন।

বুধবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৬৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই এবং খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ও ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন করে মৃত্যু রয়েছে।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৯, ঢাকা উত্তর সিটিতে ২৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৬, খুলনা বিভাগে ১০৪ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর ৩১ এবং সিলেটে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন মানুষ। ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ১০১ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক